Wednesday, June 24, 2026

প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যান্সারের কাছে পরাজিত অভিনেত্রী; শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রায় তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই শেষ হল প্রখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদারের। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাটক থেকে সিনেমায় নজরকাড়া অভিনেত্রী। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া টলিউডে। মৃণাল সেনের হাত ধরে বাংলা অভিনয়ের জগতে পাড়ি জমানো অভিনেত্রী ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন চোখের বালি-র মতো সিনেমাতেও। তবে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়ার কারণে দর্শকরা তাঁকে অনেকদিন পর্দায় দেখতে পাননি। আর পর্দার আড়ালে চলে যাওয়ার মতই সকলের থেকে আড়ালে অনুরাগীদের থেকেই বিদায় নিলেন তিনি শনিবার।

অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রে দক্ষ একজন অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে বড় ক্ষতি হয়ে গেল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...