Saturday, April 4, 2026

গঙ্গায় বাঁধের কাজ শুরু হতেই তলিয়ে গেল বাড়ি, শীতে গৃহহারা গারুলিয়ার বাসিন্দারা

Date:

Share post:

এক বিপদ ঠেকাতে আরেক বিপদ ঘিরে ধরল উত্তর ২৪ পরগণার গারুলিয়ায়। গঙ্গাভাঙন ঠেকাতে কাজের শুরুতেই তলিয়ে গেল তিনটি বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। ঘটনায় সোমবারই বৈঠকে বসছে পুরসভা কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠেছে সেচ দফতরের কাজের প্রক্রিয়া নিয়ে।

শীতের শুরু থেকেই উত্তর ২৪ পরগণার গঙ্গাতীরবর্তী এইসব এলাকা ভাঙনপ্রবণ হয়ে ওঠে। এবছর ভাঙন শুরু হতেই তৎপর হয় সেচ দফতর। দেড় কোটি টাকা বরাদ্দ হয় এই এলাকায় ভাঙন রোধের কাজ করতে। তবে কংক্রিটের না, প্রাথমিকভাবে শাল খুঁটি দিয়ে মাটির বস্তার কাজের পরিকল্পনা নেওয়া হয়।

গারুলিয়া পুরসভা এলাকার আট নম্বর ওয়ার্ডে চলছিল শালের খুঁটি পোঁতার কাজ। শুক্রবার সেই এলাকার বাড়িগুলির দেওয়া তারপরই ফাটল দেখা যায়। বিপত্তি বাঁধে রাতে। চন্দন চৌধুরী নামে এক বাসিন্দা জানান দেওয়ালে আওয়াজ শুরু হতেই তাঁরা সপরিবারে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তারপরই এক এক করে তাঁদের তিনটি ঘর গঙ্গায় তলিয়ে যায়। একইভাবে ওই এলাকার আরও দুটি পরিবারের ঘর তলিয়ে যায় গঙ্গায়।

গারুলিয়া পুরসভা কর্তৃপক্ষ পরিবারগুলির পরিস্থিতি জানতেন। সেই মতো পুরসভা সেচ দফতরের সঙ্গে যোগাযোগও করে দ্রুত। তবে অসহায় পরিবারগুলির বিষয়ে এবং ভাঙন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সোমবার পুরপ্রধানের সঙ্গে বসবেন স্থানীয় কাউন্সিলর দুর্গাবতী চৌধুরি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...