Sunday, April 12, 2026

যাঁর শিক্ষায় মেয়েরা স্বনির্ভর, সেই কাঁথাস্টিচ শিল্পীই পদ্মশ্রী

Date:

Share post:

একসময় শুধু ঘরের কাঁথায় ফুটে থাকত এই সূক্ষ্ণ শিল্প। গ্রামের পর গ্রাম ঘরে ঘরে সেই সূঁচের কাজ করতেন বাড়ির মা-ঠাকুমারা। লালমাটির বীরভূমে সেসব এখন ইতিহাস। বীরভুম বিশেষত শান্তিনিকেতনের কাঁখাস্টিচ তো এখন শৌখিন বাঙালির মুখে মুখে। কিন্তু কাঁথাস্টিচ শিল্পী তকদিরা বেগম শুধুই একজন শিল্পী নন, তিনি শিল্পীর স্রষ্টা। সেই স্বীকৃতিই তিনি এবার পাচ্ছেন পদ্মশ্রী সম্মানের মধ্যে দিয়ে।

বোলপুর এলাকার আর পাঁচজন মহিলা যেভাবে মা ঠাকুমার থেকে কাঁথাস্টিচ শেখেন সেভাবেই শিক্ষার শুরু হয়েছিল তকদিরা বেগমের। তারপর সূঁচ-সুতো হাতে কেটে গিয়েছে ৩০টা বছর। সেখানেও স্থানীয় আর পাঁচজন মহিলার সঙ্গে তাঁর খুব বেশি পার্থক্য ছিল না। আসল তফাৎটা ছিল তাঁর মনে। কারণ তিনিই আরও অনেক গৃহবধূ থেকে তরুণীকে উপলব্ধি করাতে পেরেছিলেন নিজের পায়ে দাঁড়ানোটা কতটা জরুরি। আর নিজের পায়ে দাঁড়ানোটা কতটা সহজ।

তকদিরার হাত ধরে আজ বোলপুরের বহু মহিলা স্বাবলম্বী হয়েছেন। এক একটি পরিবারের এক একজন মহিলাকে কাঁথাস্টিচের কাজ শিখিয়ে আবার পরের প্রজন্মেরও গুরু হয়েছেন তিনি। তাঁর ভাবনার এই স্বীকৃতিতে সেই নব্বইয়ের দশকেই পেয়েছেন জাতীয় পুরস্কার। রাজ্যের তরফ থেকেও তাঁকে শিল্পগুরু সম্মাননা দেওয়া হয়েছে। তবে কোনও স্বীকৃতি তাঁকে পিছনে টেনে ধরেনি, বরঞ্চ একসঙ্গে আরও অনেক মহিলাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

শান্তিনিকেতনের সান্নিধ্য নীরবে কাজ করে চলার একাগ্রতাকে রসদ জোগায়। তকদিরা তাঁদেরই মত একজন। তবে এক প্রাচীন শিল্পকে আধুনিক শিল্পের ভিড়ে সবার উপরে তুলে ধরার কৃতিত্ব অনেকটাই তকদিরা ও তাঁর শিষ্যাদের প্রাপ্য বই কী? সেই কৃতিত্বের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি গ্রহণ করবেন পদ্মশ্রী সম্মান।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...