Saturday, June 27, 2026

ফের বিপাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল রাজ্যের

Date:

Share post:

ফের বিপাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন একটি মামলায় তাঁর নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে আলাদা করে শীর্ষ আদালতে গেল পশ্চিমবঙ্গ সরকার। শনিবারই তাঁর বিরুদ্ধে মামলার করার অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুমতিও মিলেছে।

জানা গিয়েছে, রাজ্য সরকার মেডিকেল ভর্তি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন করার অনুমতি চায়। শীর্ষ আদালত রাজ্য সরকারকে মামলা করার অনুমতি দিয়েছে এবং অনলাইনে মামলা করতে পারবে রাজ্য।

এই মামলায় এদিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন রাজ্যের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনিই রাজ্যের তরফে এসএলপি দাখিলের আবেদন জানান।

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...