Friday, June 26, 2026

ভোট আসলেই উৎসব মুখর অনুব্রতর বোলপুরের বাড়ি আজ খাঁ খাঁ

Date:

Share post:

গত এক দশকের বেশি সময় বাংলায় ভোট মানেই শিরোনামে অনুব্রত মণ্ডল। অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়ি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়। বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা বর্তমানে তিহার জেলে বন্দি। তারই মাঝে আজ, সোমবার বীরভূমের দুটি আসনে লোকসভার ভোটগ্রহণ। ভোট এলেই যে বাড়ি কার্যত ভিড়ে পা গলানো দায় হয়ে যেত, যে পার্টি অফিস ছিল কন্ট্রোল রুম, সে সবই এখন অতীত। এদিন সেই বাড়ি খাঁ খাঁ করছে। বোলপুর থেকে কন্ট্রোল রুম চলে গেছে সিউড়িতে অভিজিৎ সিনহার নেতৃত্বে।

ভোট এলেই বাড়িতে কার্যত উৎসব লেগে যেত। আর সেই বাড়ি এখন খাঁ খাঁ করছে। পঞ্চায়েত ভোটের পর অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূম তৃণমূল কংগ্রেস এত বড় একটা নির্বাচনে নেমেছে। পাঁচজনের নির্বাচনী কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির মাথাতে পোস্টার ব্যানারে এখনও পর্যন্ত জ্বলজ্বল করছে অনুব্রত মণ্ডলের ছবি। একদা লাল দুর্গে কার্যত তৃণমূল কংগ্রেসের শক্ত জমি তৈরি করে দিয়ে গেছেন কেষ্ট মণ্ডল-ই। এখন এই জমিতে যে দাঁড়াবে সেই ফসল ঘরে তুলতে পারবে বলে দাবি তাঁর অনুগামীদের।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্পের কোটি টাকা তছরূপ! দুর্নীতির অভিযোগে ধৃত শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...