Friday, June 26, 2026

চতুর্থ দফার ভোটের দিনও জোড়া সভা, আজ নদিয়া-ব্যারাকপুরে প্রচার মমতার 

Date:

Share post:

সোমবার চতুর্থ দফার ভোটের দিনেই রাজ্যের দুটি লোকসভা এলাকায় নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রথম সভাটি হবে নদিয়ার (Nadia) গয়েশপুরে (Gayeshpur)। সেখানে বনগাঁ (Bongaon)লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার সারবেন তিনি‌। এই আসনে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ উত্তরের অভিযান সংঘের মাঠে দুপুর ২ টো নাগাদ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর মমতার গন্তব্য ব্যারাকপুর লোকসভা এলাকার নোয়াপাড়া বিধানসভা। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার সারবেন মমতা। এই আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ অর্জুন সিং। রবিবারই অর্জুনের সমর্থনে ব্যারাকপুরে প্রচার সভা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার সারবেন তৃণমূল নেত্রী। এদিন দুপুর ৩টে নাগাদ নোয়াপাড়ার শান্তিনগর হেলথ সেন্টারের মাঠে জনসভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোট শুরুর আগে থেকেই প্রতিদিনই একের পর এক জনসভা করছেন মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও রাজ্যের ৮ আসনে ভোটগ্রহণ, আর মধ্যেই এদিন মমতা কী বার্তা দেন সেদিকে নজর থাকবে। ইতিমধ্যে মমতার সভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...