Friday, June 26, 2026

বিজেপির প্রশ্রয়েই অশান্তি! কেতুগ্ৰামে কর্মী খুনের ঘটনায় সিপিএম-কে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

দীর্ঘ ৩৪ বছর বাংলায় লাগাতার হিংসা ও রক্তপাতের রাজনীতি করেও ক্ষান্ত হয়নি। কেতুগ্ৰামে (Ketugram) তৃণমূল (TMC) কর্মীকে নৃশংস খুনের ঘটনায় সিপিএমের (CPIM) ‘হার্মাদ বাহিনী’কে কাঠগড়ায় তুলে বামেদের একহাত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার রাতে তৃণমূল কর্মী মিন্টু শেখকে (Mintu Seikh) খুনের ঘটনায় রীতিমতো অশান্ত কেতুগ্ৰাম। সোমবার সেখানে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। আর তার আগেই এমন ঘটনায় ঘৃণ্য রাজনীতির অভিযোগে সরব তৃণমূল‌।

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্ৰেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, রবিবার রাতে মিন্টু শেখ নির্বাচনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়, পরে নৃশংসভাবে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, বাংলা থেকে মুছে যাওয়ার পর সিপিআই(এম) এখন বিজেপির ক্ষমতাবলে লাগাতার বাংলায় অশান্তি পাকাচ্ছে। মানুষকে রীতিমতো ভয় দেখিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তারা। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে তৃণমূল।


ভোটের আগের দিন রাতে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ইতিমধ্যে পুলিশের প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে কমিশনের দফতরে। সূত্রের খবর, পুরনো শত্রুতার কথা উল্লেখ ওই রিপোর্টে। ভোটের আগে এই খুনকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...