Friday, June 26, 2026

“বাকি দাবিও পূরণ করব”, সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বড় বার্তা মমতার

Date:

Share post:

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্বাবধানে লাটবাগানে প্রায় ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে ফোনে বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার সিভিক ভলেন্টিয়ারদের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের অন্যান্য দাবিও পূরণ করা হবে।

এদিন সিভিক ভলেন্টিয়ারদের ওই অনুষ্ঠানে ফোনে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার প্রায় দুই লাখ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছে। ৬০ বছরের পর তাঁদের অবসর। তাঁদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি এই সিভিক ভলান্টিয়ারদের মৃত্যু হয় সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। আপনাদের বহু দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। অন্যান্য দাবিও পূরণ করে দেব।”

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য পুলিশ এবং কলকাতায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা একই সঙ্গে পুজোর বোনাস পাবেন। পুজোর বোনাসের ক্ষেত্রে তাঁদের কোনও তফাত থাকবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য পুলিশের অধীনে যে সিভিক ভলান্টিয়াররা রয়েছেন তাঁদের বাৎসরিক অ্যাডহক বোনাস বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয় সরকারের তরফে। সেখানে বলা হয় বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। সরকারি এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর উপকৃত হন কলকাতা ও রাজ্য পুলিশের এক লাখ ২৫ হাজার সিভিক ভলেন্টিয়ার।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...