Saturday, April 4, 2026

রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে সরকারি স্বীকৃতি, কোচবিহারে মাস্টারস্টোক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজবংশী সম্প্রদায়ের বহুদিনের দাবি মেনে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি। সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের প্রশাসনিক সভা থেকে মাস্টারস্টোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইতিমধ্যেই প্রাথমিক স্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিন, কোচবিহারের প্রশাসনিক সভা থেকে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার মধ্যে বেশিরভাগ স্কুলই রয়েছে কোচবিহার জেলায়। ইতিমধ্যেই প্রাথমিকস্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন এই দাবি ছিল। কিন্তু বামফ্রন্ট সরকার তা পূরণ করেনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তাঁকে কৃতজ্ঞতা জানান রাজবংশী সম্প্রদায়ের বংশীবদন বর্মণ।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমি একটা বড় কাজ করলাম। রাজবংশী অনেকগুলি কোচবিহারের স্কুল ছিল সেগুলি সরকারি বেতন পেত না। নিজেদের মতো করে তারা চালাত। তারা কোনA সুযোগ পেত না। আমি আজ এই অনুষ্ঠান থেকে ২১০ টা রাজবংশী স্কুলকে সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। স্কুলের মাস্টারমশাই বেতন পাবেন এবং ছাত্রছাত্রীরা সব সুযোগ সুবিধা পাবেন। এই কাজ কেউ করতে পারিনি, করে দিয়ে গেছি। নারায়ণী ব্যাটেলিয়ন আপনারা চেয়েছিলেন কেন্দ্র করেনি আমি করে দিয়েছি।“ হাততালিতে ফেটে পড়ে রাসমেলা ময়দান।

পাশাপাশি, আর্জি মেনে নওশাদ শেখ ডেভালাপমেন্ট বোর্ডের স্থায়ী অফিস করে দেওয়া হবে। একই সঙ্গে তাদের প্রেসিডেন্স, ভাইস প্রেসিডেন্স নির্বাচন হবে। তাদের কাজের সুবিধার জন্য একটি গাড়িও দেওয়া হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...