Wednesday, April 8, 2026

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন, গঠন মেডিক্য়াল বোর্ড

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হল সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন সাংসদ কবীর সুমনকে। শ্বাসকষ্ট ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালের সিসিইউ-তে বর্তমানে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী। গঠন করা হয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। যে পরিস্থিতিতে তিনি হাসপাতালে এসেছিলেন তার থেকে অবস্থার নতুন করে অবনতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর।

সম্প্রতি কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন গানওয়ালা। সোমবার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও সিসিইউ বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে। এর আগেও এধরনের শ্বাসকষ্টে অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন শিল্পী।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...