Wednesday, June 24, 2026

আইন অমান্য কর্মসূচির নামে বারাকপুরে বিজেপির ‘গুন্ডামি’! আক্রান্ত পুলিশ

Date:

Share post:

বারাকপুরে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার চিড়িয়ামোড় এলাকা (Chiriamore Area)। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। গেরুয়া সমর্থকরা যে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারেন তা আগেই আঁচ করেছিল পুলিশ। সেইমতো ব্যারিকেড করে চিড়িয়ামোড়ের কাছে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু একের পর এক ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন বিজেপির (BJP)কর্মী সমর্থকেরা বলেই পুলিশের অভিযোগ। প্রাথমিক ভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা হলেও ক্রমাগতই পুলিশের উপর আক্রমণ করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টির জেরে রীতিমতো রণক্ষেত্র বারাকপুর (Barackpore)।

আজ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু আগেই ব্যারাকপুরের লালকুঠিতে বাঁশের মাঝখানে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরই মিছিল ঘিরে শুরু হয় তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগ সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রাস্তার মাঝেই বসে পরে বিক্ষোভ শুরু হয়। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাসের শেল ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। সবমিলিয়ে শনিবারের দুপুরে অশান্ত শিল্পশহর বারাকপুর।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...