Tuesday, June 23, 2026

গাঙ্গেয় সমতলে সাইক্লোনিক সার্কুলেশন, ঘণ্টায় ২৭০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস!

Date:

Share post:

আবহাওয়ার বড় পরিবর্তন, মঙ্গলেই ঝড় বৃষ্টিতে নাকাল হতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। মৌসম ভবনের (IMD) আপডেটে অস্বস্তি বেশ বাড়ছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation)তৈরি হয়েছে, সঙ্গে আবার পাঞ্জাব-হরিয়ানা সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চলে তৈরি হয়ে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ এই দুইয়ের জেরে ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ২৬০ থেকে ২৭০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাওয়া অফিস বলছে আজ দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। সন্ধ্যা নাগাদ বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও নদীয়ার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি ভিজবে বাংলা। হাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা।


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...