Saturday, April 4, 2026

রাতারাতি বদলে গেছে সরকার, ‘ভালোবাসার দোকান’ নিয়ে সেই বিহারে প্রবেশ রাহুলের

Date:

Share post:

১৪ জানুয়ারি মণিপুর থেকে যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছিল তখন বিহারে ছিল মহাগঠবন্ধনের সরকার। যার শরিক ছিল কংগ্রেসও। তবে সোমবার সকালে রাহুল যখন বিহারের কিষাণগঞ্জে প্রবেশ করলেন তখন গিরগিটি রঙ বদলেছে। মহাগঠবন্ধন ছেড়ে এনডিএ-তে যোগ দিয়ে সরকার গড়েছেন নীতীশ। এহেন বিহারের মাটিতে ভালোবাসার দোকান নিয়ে হাজির হলেন কংগ্রেস সাংসদ নীতীশ কুমার। কড়া সুরে তোপ দাগলেন হিংসা, দ্বেষ ও বিভাদকামী বিজেপিকে।

সোমবার সকালে উত্তর দিনাজপুরের সোনাপুর থেকে যাত্রা শুরু হয়ে সকাল ১১টা নাগাদ বিহারের কিষাণগঞ্জে পৌঁছয়। এটি মুসলমান অধ্যুষিত এলাকা। সেখানেই বিজেপিতে তোপ দাগেন রাহুল। তাঁর কথায় বারবার ফিরে এসেছে ভালবাসার দোকানের প্রসঙ্গ। তিনি বলেন, বিজেপির আদর্শ দেশ নিয়ে হিংসা ছড়াচ্ছে। মানুষ আর্থিক, সামাজিক ন্যায় পাচ্ছেন না। সেই ঘৃণার রাজনীতির মাঝে ‘ভালবাসার দোকান’ খুলেছেন তাঁরা। এছাড়াও মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি বিহার থেকে ফের বাংলায় ঢুকবে রাহুলের যাত্রা। মালদহের সুজাপুর হয়ে এগোবে তা। তার পর প্রবেশ করবে ঝাড়খণ্ডে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...