Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নতুন জীবন পেয়েছেন ঋষভ পন্থ।করছেন রিহ্যাব। তবে এখনও ক্রিকেট মাঠে ফিরতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ক্রিকেটীয় অনুশীলন শুরু করেছেন তিনি। এরই মাঝে এক সাক্ষাৎকারে সেই দুর্ঘটনার পরের অনুভূতির কথা জানান পন্ত।

২) ইস্টবেঙ্গল ক্লাবকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত হাজার হাজার সমর্থক। বিমান বন্দর থেকে গোটা টিমকে স্লোগান-র‍্যালি দিয়ে নিয়ে আসেন লাল-হলুদ সমর্থকেরা। বিমানবন্দরে চিত্রটা যখন এরকম। অপরদিকে ক্লাব তাঁবুতে সাজো সাজো রব। লেসলি ক্লডিয়াস সরণীতে লাল-হলুদ সমর্থকদের জন জোয়ার।

৩) সেলিব্রেশনের মধ্যে দিয়েই যেন আইএসএল দ্বিতীয় লেগের সূচনা করে দিলেন কুয়াদ্রাত। দুদিনের ছুটি, তারপর মিশন ডার্বিতে নামবে লাল-হলুদ। ৩ ফেব্রুয়ারি ডার্বি। সেই ম্যাচে নিজেদের উজার করার কথা জানান লাল-হলুদ কোচ। সমর্থকদের চোখও যেন সেই আশাই বুনছেন।

৪) সুপার কাপ জেতালেও বোরহা হেরেরাকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের।

৫) সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এফসি। কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। আর ইস্টবেঙ্গলের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে দলকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী কোচ, ফুটবলার, কর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্য।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...