Saturday, April 4, 2026

তল্লাশির পরেও মিলল না হদিশ, হেমন্ত সোরেনের গাড়ি বাজেয়াপ্ত করল ইডি!

Date:

Share post:

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি চালিয়েও কোন লাভ হলো না কেন্দ্রীয় এজেন্সির। শেষমেষ মুখ্যমন্ত্রীর গাড়ি বাজেয়াপ্ত করতে হল ED – কে। এরপরই ঝাড়খণ্ডের শাসনভার হেমন্ত সোরেনের স্ত্রী গ্রহণ করবেন বলে ফের দাবি জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অন্যদিকে ইডি-র বিরুদ্ধে হেমন্ত সোরেন সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে যে হেমন্ত সোরেনের বাড়ি থেকে বহু নথি পাওয়া গেলেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি। যদিও পরে তাঁর অফিসের তরফে ইডি অফিসে ইমেল পাঠানো হয়। ইমেলে ইডি-র কার্যকলাপের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে যে আগামী ৩১ জানুয়ারি তাঁর বয়ান রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। অর্থাৎ হাতে এখনো সময় আছে, কিন্তু তার আগেই অযথা বিষয়টা নিয়ে জল ঘোলা করা হচ্ছে। বুধবার দুপুর একটা নাগাদ জেএমএম নেতা নিজের বয়ান দিতে রাজি হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই হেমন্ত শরীরের BMW গাড়ি বাজেয়াপ্ত করেছে ED।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...