Wednesday, June 24, 2026

দুয়ারে সরকার নিয়ে কড়া নির্দেশ নবান্নের!

Date:

Share post:

বাংলার মানুষকে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচি চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা সহ একগুচ্ছ পরিষেবা প্রদান করা হয়। কিন্তু বিগত কয়েক মাসে পরিষেবার সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। এবার কড়া সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দুয়ারে সরকারে ১০০ শতাংশ পরিষেবা দেওয়ার জন্য ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হল।

নবান্নের তরফে জেলা ও মহাকুমা শাসকদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প একেবারে বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কর্মসূচির দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা সময় মতো তথ্য জমা দিতে না পারার কারণে পরিষেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীতে (Sorasori Mukhyomontri) এই নিয়ে অনেক ফোন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাই অবিলম্বে সমস্যা সমাধানের জন্য এবার ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার।


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...