Saturday, April 4, 2026

ঘূর্ণাবর্তের জেরে বাড়লো তাপমাত্রা, মঙ্গলেই অকাল বৃষ্টি বাংলায়!

Date:

Share post:

হাড় হিম করা শীতের কাঁপুনি থেকে কিছুটা হলেও বিরতি, সৌজন্যে সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস বলছে গত ২৪ ঘণ্টায় এক লাফে প্রায় চার ডিগ্রি চড়ল পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

জানুয়ারির একেবারে শেষ লগ্নে এসে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে আগামী তিনদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা ও ঝাড়খণ্ডে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দুইয়ের প্রভাবে হতে পারে বাংলায় অকাল বৃষ্টি, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

কবে কোথায় বৃষ্টি?

মঙ্গলবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। বেলা যত গড়াবে ততই আকাশ মেঘাচ্ছন্ন হবে। শীতের অনুভূতি আজ অনেকটাই কম।

বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলায়। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার (১ ও ২ ফেব্রুয়ারি) নদিয়া ও সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...