Thursday, June 25, 2026

দুই দিনাজপুরে আজ একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই কোচবিহারে ২০০ টি স্কুলকে রাজবংশী ভাষায় পড়ার স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। এবার উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলাতেও বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দেবেন মমতা (Mamata Banerjee)।

এক ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া টাকা না দিলে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই কেন্দ্রীয় বঞ্চনার ইসুকে সামনে রেখেই আজ উত্তর দিনাজপুরের চোপরায় প্রায় এক কিলোমিটার জুড়ে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। সকাল ১১টা নাগাদ উত্তরকন্যা থেকে হেলিকপ্টারে করে চোপড়ায় পৌঁছাবেন মমতা । সেখানে মিছিল করার পর সড়কপথে ইসলামপুর যাবেন মুখ্যমন্ত্রী। ইসলামপুর পৌঁছে সেখানেও দেড় কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে। মূলত শহর অঞ্চলেই এই মিছিল এবং জনসংযোগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। ইসলামপুরের মিছিল করার পর হেলিকপ্টারে করে তিনি সোজা পৌঁছে যাবেন রায়গঞ্জ। এখানে মুখ্যমন্ত্রীর এক কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে। এরপর রায়গঞ্জে সরকারি সভায় যোগদান করার পর হেলিকপ্টারে করে সোজা পৌঁছবেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...