Friday, April 3, 2026

বদলে গেল রেজিস্ট্রি বিয়ের নিয়ম! সাইবার প্রতারণা এড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

বিয়ের বাজনা কি বেজে গেছে? সামনের লগ্নেই বিয়ে করবেন বলে ভাবছেন? সাতপাক ঘোরার আগেই জেনে নিন রেজিস্ট্রি বিয়ের নতুন নিয়ম। সাইবার সতর্কতার অঙ্গ হিসেবে ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালে (Marrige Registration Portal) বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)।

২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়। যেখানে গিয়ে অনলাইনে পাত্র পাত্রীরা বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন জানাতে পারেন। এই অনলাইন পোর্টালে বিয়ের জন্য যাবতীয় তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করে রাখা হয়। পাত্র পাত্রীদের পাশাপাশি বিয়ের সাক্ষী হিসেবে থাকা ব্যক্তিদের আধার কার্ড সহ হাতের আঙ্গুলের ছাপ ওয়েবসাইটে সংরক্ষণ করার ব্যবস্থা ছিল। এছাড়াও পাত্র পাত্রীর মোবাইল নম্বর সহ একাধিক ব্যক্তিগত তথ্য সেখানে লিখে রাখা হতো। কিন্তু যেভাবে সাইবার প্রতারণা বাড়ছে তাতে মানুষের ব্যক্তিগত তথ্য আর নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই প্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

এবার থেকে রাজ্য সরকারের বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত ওয়েবসাইট থেকে পাত্র – পাত্রীর আধার সংক্রান্ত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য সরিয়ে দেওয়া হবে। ফলে ওয়েবসাইট থেকে কেউ আর বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আধার কার্ডের নম্বর ও আঙ্গুলের ছাপের তথ্য পাবেন না। সমস্ত তথ্য চলে যাবে স্বরাষ্ট্র দফতরের কাছে। ফলে পোর্টাল কখনো হ্যাক হলেও কারোর ব্যক্তিগত তথ্য জানতে পারবেন না প্রতারকরা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...