Wednesday, June 24, 2026

ফের রক্তাক্ত বিজেপি শাসিত মণিপুর, হিংসার বলি ২

Date:

Share post:

আবার রক্তাক্ত বিজেপি শাসিত মণিপুর। জাতিগত সংঘর্ষে একাধিক গুলিবিদ্ধ ও জখম। প্রাথমিকভাবে  জানা যাচ্ছে দুজন নিহত। তবে বেসরকারি সূত্রে খবর আরও কয়েকজন নিহত। নতুন করে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষ চলছে। রাজ্যের ইম্ফল পশ্চিম এবং কাংপোকপি জেলার পেরিফেরি এলাকায় বন্দুক যুদ্ধের পর মণিপুরে ফের গরম।

ফের হিংসার বলি ২। গ্রাম পাহারাদার অস্থায়ী ক্যাম্পে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলিবৃষ্টি চলে পশ্চিম ইম্ফল সীমান্ত লাগোয়া লামশাং এলাকার কদংবন্দ গ্রামে। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছেন দুই গ্রামরক্ষীর। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
জানা গিয়েছে, দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে নংথোম্বাম মাইকেল (৩৩) এবং মেইসনাম খাবা (২৩) নামের দুই যুবকের। জঙ্গিরা হামলা চালানোর পর পালটা ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা জবাব দেয়। বেশ কিছুক্ষণ দুই পক্ষের গুলির লড়াই চলে।

নিরাপত্তার অভাব বোধ করায় হামলার পর কাদংবন্দ এবং পার্শ্ববর্তী কাউতরুক গ্রাম থেকে পালিয়ে যান নারী ও শিশুসহ বেশ কিছু পরিবার। যদিও ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে প্রশাসন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...