Wednesday, June 3, 2026

অসুস্থকে নিয়ে নিজেই ছুটলেন হাসপাতালে, পদযাত্রায় ঝলমলে মানবিক মুখ্যমন্ত্রীর ক্যারিশমা 

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যখন রাস্তা দিয়ে হেটে যাবেন তখন থমকে যাবে সময়, মানুষের ভালবাসার উন্মাদনায় অবরুদ্ধ হবে চারপাশের চেনা ব্যস্ততা। ঠিক এই ছবিটাই ধরা পড়ল বুধের সকালে। বালুরঘাট থেকে সকাল ১০:৫০ মিনিট নাগাদ মালদহের দিকে রওনা দিয়েছিলেন।মুখ্যমন্ত্রী (CM) হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছনো পর্যন্ত তাঁকে দেখার উচ্ছ্বাস চোখে পড়ে বালুরঘাটবাসীর মধ্যে। এরপর হেলিকপ্টারে চড়ে শুধু গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা। সকাল ১১:৩৫ মিনিটে মালদহের পুলিশ লাইন হেলিপ্যাড পৌঁছানো মাত্রই উচ্ছ্বাসে ভাসলেন সাধারণ মানুষ।

কপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas), আর হেলিপ্যাড গ্রাউন্ডে আগে থেকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এরপর শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। গতিপথ ছিল মাত্র এক কিলোমিটারের, কিন্তু মানুষের ভালোবাসায় বারবার নিজের গতি শ্লথ করলেন মানবিক মুখ্যমন্ত্রী। আর কে মিশন রোডে এক অসুস্থ বৃদ্ধাকে নিজেই হাসপাতালে পৌঁছে দিলেন মমতা।

দুই দিনাজপুরে ঠিক যেভাবে ধরা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মালদাতেও সেই একই ম্যাজিকে মুগ্ধ হলেন সাধারণ মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী এক কিলোমিটার রাস্তা ধরে পদযাত্রা করছেন আর সেখানে কখনও মহিলাদের সঙ্গে হাত মিলাচ্ছেন কখনও আবার বৃদ্ধার অভিযোগ শুনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নির্দেশ দিলেন সমস্যা মেটানোর জন্য। শুভেচ্ছা বিনিময় কখনো কর্মী সমর্থকদের কাছ থেকে ফুল হাতে তুলে নিলেন কখনো আবার শিশুদের আদর করলেন, চকোলেট বিলিয়ে দিলেন। নীল সাদা বেলুন উড়িয়ে চেনা ছন্দে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের মানুষের কাছে পৌঁছে গেলেন।

ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। চলার পথে অভিরামপুরে কালীমন্দিরে পুজো দিলেন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানালেন বাংলার ‘দিদি’।

মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য অসুস্থ এক বয়স্ক হুইলচেয়ারে করে এসেছিলেন, সবার আগে তাঁর দিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। অরুপ বিশ্বাস ফিরহাদ হাকিমকে নির্দেশ দিলেন তাঁর দিকে লক্ষ্য রাখার জন্য। ওই বয়স্ক মহিলার চিকিৎসার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে তা জানতে বেশ কিছুক্ষণের জন্য নিজের পদযাত্রা থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে নিয়ে চললেন স্থানীয় হাসপাতালে। দিদির মানবিকতায় কারোর চোখে আবেগের বন্যা, কেউ যেন স্বচক্ষে বিশ্বাস করতে পারছেন না কিছুক্ষণ আগেই শুনে দেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে। বেলা ১২:১০ মিনিটে সভাস্থলে পৌঁছলেন তিনি। কিছুক্ষণ এই শুরু হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। জনসংযোগে ঠিক কতটা জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন ফের তার প্রমাণ মিলল।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...