Wednesday, June 24, 2026

ফের অশান্ত মালদ্বীপ! প্রসিকিউটর জেনারেলকে প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ দুষ্কৃতীদের

Date:

Share post:

মালদ্বীপ (Maldives) নিয়ে ইতিমধ্যেই বড় অস্বস্তিতে সরকার। আর এমন আবহেই ফের সংবাদ শিরোনামে উঠে এলো দেশটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে (Prosecutor General) এবার প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই শীর্ষ আইনজীবীর নাম হুসেন শামিম (Hussain Shamim)। মঙ্গলবারই তাঁকে রাস্তার উপরে ছুরি মেরে পালায় এক দল আততায়ী। তবে কীভাবে ঘটল এমন ঘটনা? মালদ্বীপের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি মালদ্বীপের সংসদে বেশ কয়েক জন সদস্যের উপর হামলা চালায় সে দেশের একটি কুখ্যাত গ্যাং। তখনই ছুরি নিয়ে আইনজীবী শামিমের উপর হামলা চালানো হয় বলে খবর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শামিম।

সূত্রের খবর, সোমবারই মালদ্বীপের সংসদে আচমকাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন সে দেশের বর্তমান শাসক জোটের দুই দল পিএনসি, পিপিএম এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (MDP)–র সদস্যরা। মুইজ্জুর মন্ত্রীসভায় সদস্য নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদন আদায় করতে ওই দিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু মন্ত্রীসভার চার সদস্যকে নিয়োগ করার বিষয়ে আপত্তি জানায় এমডিপি। অভিযোগ, মুইজ্জুর দলের সদস্যরা সোলির দলের সাংসদদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেন। যার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর পার্লামেন্টের ভিতরেই নজিরবিহীনভাবে হাতাহাতি শুরু করেন শাসক এবং বিরোধী দলের সদস্যরা। এর ঠিক একদিন পরই অর্থাৎ মঙ্গলবার হামলা চালানো হল সে দেশের প্রসিকিউটর জেনারেলের উপর।

প্রসিকিউটর জেনারেল হিসাবে শামিমকে নিয়োগ করেছিল সোলির সরকার। গত বছরের নভেম্বর মাসের দিকে সোলিকে ক্ষমতাচ্যূত করে জোটের সরকার গড়েন মোহাম্মদ মুইজ্জু। বর্তমানে এমডিপি সে দেশের প্রধান বিরোধী দল। তবে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও মালদ্বীপের পার্লামেন্টে এখনও সংখ্যাগরিষ্ঠ দল সোলির এমডিপি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...