Monday, April 6, 2026

অন্তর্বতী বাজেটে অর্থমন্ত্রীর মুখে উঠে এল প্রজ্ঞানন্দের নাম, প্রশংসা দেশের ক্রীড়াবিদদের

Date:

Share post:

আজ ঘোষণা হয়েছে দেশের অন্তর্বর্তী বাজেট। সেই বাজেট ঘোষণা করার সময় দেশের ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নতির কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আলাদা করে প্রশংসা করেন তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানন্দের। এছাড়া এশিয়ান গেমস এবং প্যারা এশিয়াডে ভারতের সাফল্যের কথাও বললেন সীতারমণ।

এদিন সীতারমণ বলেন, “এশিয়ান গেমসে ইতিহাস গড়েছে ভারত। এবারেই সব থেকে বেশি পদক পেয়েছি আমরা। এক নম্বর খেলোয়াড় প্রজ্ঞানন্দ বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে কঠিন লড়াই দিয়েছে। ২০১০ সালে দেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল ২০। এখন সেটা ৮০ পার করে গিয়েছে।”

তিনি আরও বলেন, “ দেশ যুব ক্রীড়াব্যক্তিত্বের জন্য গর্বিত। তাঁরা দেশের খেলাধুলোকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।এবারের এশিয়ান গেমসে দারুণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। এশিয়ান প্যারা গেমসেও ভারতের সাফল্য আকাশচুম্বী। এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসে দেশের দারুণ সাফল্য আত্মবিশ্বাসেরই প্রতিফলন।”

আরও পড়ুন- আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন অশ্বিন

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...