Friday, June 19, 2026

বাজেটের পেশের আগেই বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম!

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় মোদি সরকারের (Modi Government) শেষ বাজেট পেশ হতে চলেছে। ইতিমধ্যেই সংসদ ভবনে (Parliament House) পৌঁছে গেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। রেল থেকে প্রযুক্তি, কর থেকে ঋণ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে উন্নয়ন ঠিক কোন খাতে কত বরাদ্দ করেছে মোদি সরকার তা জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা করতে হবে। বাজেট মধ্যবিত্তের কথা মাথায় রেখে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, তবে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder Price) দাম।

লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম বাড়বে কি? মধ্যবিত্তের চিন্তার এবং আলোচনার অন্যতম বিষয় এটাই। অন্তর্বর্তী বাজেটের দোরগোড়ায় পৌঁছেও রান্নার গ্যাসে স্বস্তির বার্তা পেলেন না গৃহস্থ। উল্টে ফেব্রুয়ারিতে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। মাসের প্রথম দিন গ্যাসের দাম পরিবর্তন হয়। ফেব্রুয়ারিতে গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডারের দামের হেরফের খুব একটা হলো না। কলকাতায় দাম রইল ৯২৯ টাকা। কিন্তু গত কয়েক মাসের মতো এ বারও বাড়ল বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। হোটেল-রেস্টুরেন্টে ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের দাম আজ থেকে ১৮ টাকা বেড়ে হল ১৮৮৭ টাকা। খুব স্বাভাবিকভাবেই এই দাম বাড়ার প্রভাব ফাস্টফুড এবং অনলাইন খাবার অর্ডারের উপর পড়বে বলেও আশঙ্কা করছেন সাধারণ মানুষ।


Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...