Saturday, April 4, 2026

মানুষের ভোটে জিতবে মহুয়াই: প্রাক্তন সাংসদকে পাশে নিয়ে ঘোষণা মমতার

Date:

Share post:

মহুয়া মৈত্রকে নিয়ে দলের অবস্থানের যে কোনও পরিবর্তন হয়নি, সেটা বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।সাংসদ পদ হারালেও সেই মহুয়া মৈত্রর পাশে এবার দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মহুয়ার প্রসঙ্গ তোলেন মমতা।তিনি বলেন, মহুয়াকে জোর করে তাড়িয়ে দিয়েছে। কারণ মহুয়া মানুষের কথা বলে। আমার বিশ্বাস মহুয়া মানুষের ভোটে জিতে আরও ভাল করে জিতে আসবে। অর্থাৎ মমতার কথা থেকে স্পষ্ট, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই।

এদিন মমতা বলেন, রাণাঘাটে একজনকে আপনারা জেতালেন। সে কী করে বেড়াচ্ছে, আপনারা জানেন। আশা করি রাণাঘাটে সমর্থন পাব এবার। ভোটে জিততে সবাইকে গ্রেফতার করছে। মমতার চ্যালেঞ্জ, আমাকেও যদি জেলে ভরেন। আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুড়ছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না, সেদিন কী হবে?

বিরোধীদের জোট নিয়েও মমতার বার্তা, আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...