Wednesday, March 25, 2026

আজ শান্তিপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, পরীক্ষার জন্য বাতিল বাঁকুড়া-পুরুলিয়ার কর্মসূচি 

Date:

Share post:

উত্তরের জেলায় জনসংযোগ এবং প্রশাসনিক সভার পর এবার চলতি মাসের বাঁকুড়া-পুরুলিয়ার কর্মসূচি বাতিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM) । মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন। শান্তিপুরে বৈঠক (Administrative Meeting in Santipur) সেরে বিকেলে তাঁর কলকাতায় ফিরে আসার কথা। আগামিকাল রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নাতেও বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

কোচবিহার থেকে দিনাজপুর, মালদহ থেকে মুর্শিদাবাদ – গত চার দিনে জনসংযোগ পদযাত্রা এবং প্রশাসনিক সভার পর আজ নদিয়াতে সভা সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু বোর্ডের পরীক্ষা আরম্ভ হচ্ছে সেই কারণে সতর্ক মুখ্যমন্ত্রী। বুধবার মুর্শিদাবাদে পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘পরীক্ষা চলাকালীন কাউকে বিরক্ত করব না। তাই ৬-৭ তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ার কর্মসূচি বাতিল করলাম। আগামিকাল শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব।’’ সেই মতো আজ সরাসরি প্রশাসনিক সভা সেরে নবান্নে ফিরবেন মুখ্যমন্ত্রী।


Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...