Sunday, June 21, 2026

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

Date:

Share post:

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা রাজ্যের মানুষ গত চার মাস ধরে আতঙ্কের তিন কাটাচ্ছেন। যে কোনও মানুষের নাম যখন তখন বাদ চলে যাচ্ছে ভোটার তালিকা (voter list) থেকে। এবার নির্বাচন কমিশনের এক অদ্ভুত খেলায় রাজ্যের একটা বিরাট অংশের মানুষের নাম চলে গেল অ্যাডজুডিকেশনের (adjudication) তালিকায়। কমিশনের (Election Commission) দাবি সেটা শুধুই প্রযুক্তিগত ভুল।

বিজেপির অঙ্গুলি হেলনেই বাংলার নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দিতে চলতি এসআইআর (SIR) প্রক্রিয়াকে ব্যবহার করছে নির্বাচন কমিশন। তার প্রমাণ একাধিকবার তুলে ধরেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্য সাধনে প্রতিদিন নতুন নতুন পথ খুঁজে বের করছে কমিশন। এবার সেরকমই কোনও একটি উদ্ভাবনী পথ বের করতে গিয়ে রাজ্যে সব জেলার সব প্রান্তের কয়েক লক্ষ মানুষের নাম চলে গেল অ্যাডজুডিকেশনে (adjudication)। কার্যত এখনও বিবেচনাধীন ভোটারদের সঙ্গে মিলিয়ে দেওয়া হল আরও একটা বড় অংশের বাংলার মানুষকে।

আরও পড়ুন : শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে অ্যাডজুডিকেশনের অধীন ছিলেন ৬০ লক্ষ বঙ্গবাসী। অথচ মঙ্গলবার রাত থেকে দেখা গেল যারা ২৮ তারিখের ভোটার তালিকায় ছিলেন, তাঁরাও চলে গিয়েছেন সেই অ্যাডজুডিকেশনের অধীনে। রাতে নির্বাচন কমিশন দাবি করে প্রযুক্তিগত সমস্যায় এই ঘটনা ঘটেছিল। তবে তারা সমস্যার সমাধান করে ফেলেছেন। যদিও এরপরেও বহু মানুষই নিজেদের নাম তালিকায় খুঁজে পাননি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...