Monday, April 6, 2026

হচ্ছে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মন ভাঙলো ফুটবলপ্রেমীদের

Date:

Share post:

আজ রিয়াধে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি এবং আল নাসের, এই ম্যাচ ঘিরে উত্তেজনায় তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে। কারণ একদিকে যেমন মায়ামিতে লিওনেল মেসি , অন্যদিকে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দ্বৈরথ দেখার জন‌্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমী। তবে তা শেষ পর্যন্ত হচ্ছে না। কারণ এই ম্যাচে নামবেন না রোনাল্ডো । চোটের কারণে এই ম্যাচে খেলবেন না সিআরসেভেন।

এই নিয়ে আল নাসেরের কোচ লুইস ক্রাস্তো জানিয়েছেন, মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ হচ্ছে না। কারণ, চোটের কারণে পর্তুগিজ তারকা এই ম‌্যাচে খেলবেন না।তিনি বলেন, “ মেসি এবং রোনাল্ডোর দ্বৈরথ হচ্ছে না। রোনাল্ডোর চোট রয়েছে। রিহ‌্যাব করছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে অনুশীলনে নামতে পারবে। এই ম‌্যাচে ও খেলবে না।” এই ম্যাচে যে খেলবেন না রোনাল্ডো , সি নিয়ে স্বয়ং মুখ খুলেছেন রোনাল্ডো নিজেই। এই নিয়ে ক্রিশ্চিয়ানো বলেন, “‘আমি সত‌্যি দুঃখিত। জানি, আপনারাও দুঃখ পাচ্ছেন। আমরা ম‌্যাচটিকে বাতিল করিনি। আশা করি, একজন ফুটবলারের পরিস্থিতি বুঝতে পারবেন।”

জানা যাচ্ছে, এই ম‌্যাচের টিকিটের দাম ১১ হাজার মার্কিন ডলারের বেশি উঠেছিল। কিন্তু রোনাল্ডো না খেলায় সব আশায় জল ঢেলে দিয়েছে।মন ভেঙেছে ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন- অন্তর্বতী বাজেটে অর্থমন্ত্রীর মুখে উঠে এল প্রজ্ঞানন্দের নাম, প্রশংসা দেশের ক্রীড়াবিদদের

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...