Monday, April 6, 2026

জ্ঞানবাপীর ‘সিল’ করা বেসমেন্টে পুজো বন্ধে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ

Date:

Share post:

বারাণসীর জেলা আদালতের নির্দেশ মেনে বুধবার রাতেই খুলেছে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা বেসমেন্ট ‘ব্যাস তয়খানা’। প্রশাসনের উপস্থিতিতেই সেখানে পুজো শুরু করে হিন্দু পক্ষ। জেলা আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করল মুসলিম পক্ষ।জানা গিয়েছে, শীর্ষ আদালত অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এলাহাবাদ হাই কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে।

গতকাল রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেছিল মুসলিম পক্ষ। ওই আবেদনে দাবি করা হয়, হিন্দু পক্ষের সঙ্গে হাত মিলিয়ে যোগী প্রশাসন রাতের মধ্যেই জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে মাঠে নেমেছে।যদিও মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাই কোর্টে যেতে বলা হয়েছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি অভিযোগ জানিয়েছে, প্রশাসন বুধবার রাতেই বিরাট নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে মসজিদ চত্বরে। মসজিদের দক্ষিণ দিকের গ্রিল কাটার প্রক্রিয়াও শুরু হয়েছে।

আদালত সাতদিনের মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। সেখানে রাতারাতি পুজো শুরু হওয়ার ঘটনাকে উল্লেখ করে প্রশাসনের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।প্রসঙ্গত, এএসআইয়ের রিপোর্টে বলা হয়েছে মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকার কথা জানানো হয়েছে রিপোর্টে। রয়েছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যও। অর্ধেক হনুমান ও অর্ধেক সাপের দৈব ভাস্কর্যও সেখানে মিলেছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...