Saturday, June 20, 2026

বেকায়দায় পড়ে ‘উভয়পক্ষের গ্রহণযোগ্য’ আসনবন্টনের পক্ষে সওয়াল কংগ্রেসের

Date:

Share post:

বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়ে বিজেপি বিরোধিতায় তৃণমূলকে দলে টানার চেষ্টা কংগ্রেসের। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন কংগ্রেস আদৌ আঞ্চলিক দলগুলির মতামত শোনেনি, তখন কংগ্রেস সাংসদ তথা মুখপাত্র জয়রাম রমেশের দাবি তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গেই আছে।

শুক্রবার বাংলায় শেষ হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মাধ্যমিক পরীক্ষার জন্য মুর্শিদাবাদ ও বীরভূমে ন্যায়যাত্রায় বাধা দেয় পুলিশ প্রশাসন। তার জন্য শুক্রবার আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় যাত্রা। তবুও বীরভূমে মুরারই এলাকায় ন্য়ায় যাত্রায় কার্যত ফাঁকা রাস্তায় হুড খোলা গাড়িতে যেতে দেখা যায় রাহুল গান্ধীকে। রামপুরহাটে ভারত জোড়ো ন‍্যায় যাত্রায় সাংবাদিকদের মুখোমুখি হননি অধীর চৌধুরি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জয়রাম রমেশ। তাঁর দাবি মমতার ভাবনার কোনো বিকল্প নেই।

পাশাপাশি রমেশ দাবি করেন কংগ্রেসের মতো বিজেপি বিরোধিতাই তৃণমূলেরও প্রাথমিক লক্ষ্য। তিনি বলেন, “মমতাজী নিজে বলেছেন, বিজেপি বিরোধিতা তার প্রাথমিক লক্ষ‍্য। শুধু তাই নয়, তাঁর একমাত্র চরম লক্ষ‍্য। তাঁর এই ভাবনা নিয়ে চলেছি।”

তবে মুখ্যমন্ত্রী লোকসভার আসনবন্টন নিয়ে বারবার কংগ্রেসের দিকে আঙুল তোলার পর শুক্রবার বীরভূমে খানিকটা সুর নরম করেন জয়রাম রমেশ। তৃণমূল বা অন্যান্য আঞ্চলিক দলগুলির প্রস্তাবে না করার পর যখন বিজেপি প্রশ্ন তুলছে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে, তখন আসন বন্টন নিয়ে সুর নরম করার কথা ভাবছে কংগ্রেস। আসন বন্টন নিয়ে ‘উভয়পক্ষের জন্য গ্রহণযোগ্য’ আসনবন্টনের উল্লেখ করেন তিনি।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...