Saturday, June 20, 2026

“অসুস্থ নই”, শারীরিক সমস্যার ‘গুজব’ ওড়ালেন সাবিত্রী চট্টোপাধ্যায়!

Date:

Share post:

বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) অন্যতম নক্ষত্র সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)গুরুতর অসুস্থ, গত একমাস ধরে কার্যত গৃহবন্দি হয়ে আছেন! কয়েকদিন ধরে এমন খবরই ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। চিন্তায় ছিলেন বর্ষীয়ান অভিনেত্রীর অনুরাগীরা। কিছুদিন আগে শোনা যায় মৃণাল সেনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার পরই শীতকালীন সর্দি জ্বরে কাবু হয়ে পড়েন ‘নিশিপদ্ম’ -এর নায়িকা। এরপরই সমাজমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে সাবিত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাঁর অবস্থা নাকি এতটাই সিরিয়াস যে নেবুলাইজারের সাপোর্টে থাকতে হচ্ছে তাঁকে। উদ্বেগ বাড়ছিল বাংলা সিনে দুনিয়ার। অবশেষে গুজব ওড়ালেন অভিনেত্রী নিজেই। জানালেন তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই।

টলিউডের একের পর এক শিল্পীর অসুস্থতা আর হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসতেই কিছুটা হলেও মন খারাপ বাংলা বিনোদন জগতের। দিন কয়েক আগে জানা যায় ‘ছদ্মবেশী’ নায়িকা মাধবী মুখোপাধ্য়ায় (Madhabi Mukherjee)নাকি বেশ অসুস্থ হয়ে পড়েছেন। যদিও আজ সকালের পাওয়া খবর অনুযায়ী আগের থেকে ভাল আছেন অভিনেত্রী।

পাশাপাশি আবার সাবিত্রীর অসুস্থতার খবরও ছড়ায়। গুজবের কথা জানতে পারেন বর্ষীয়ান অভিনেত্রী নিজেও। তাই সকলকে জানান যে তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই। এরপরই স্বস্তি ফিরেছে অনুরাগীদের মনে।


Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...