Tuesday, June 23, 2026

ধরনা মঞ্চ থেকে দুই বর্ধমানের জেলা নেতৃত্বকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল নেত্রীর

Date:

Share post:

মহানগরের রাজপথে বসেই দুই বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধরনা মঞ্চের পাশে অস্থায়ী কার্যালয় থেকে তিনি দুই জেলার নেতৃত্বকে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। স্থির করে দেন আগামীর রূপরেখা। জেলা নেতৃত্বের প্রত্যেককেই নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেন দলীয় সুপ্রিমো।
দুই বর্ধমান মিলিয়ে মোট তিনটি লোকসভা আসন রয়েছে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনটি আসনেই জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী স্বপন দেবনাথ-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সমস্ত নেতৃত্ব। দলনেত্রীর কথা শুনে জেলা নেতৃত্ব উজ্জীবিত। তাঁরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এবার ঝাঁপিয়ে পড়বেন জেলায়। জেলা নেতৃত্বের পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...