Saturday, April 4, 2026

রাতের শহরে অপহরণ, ধাওয়া করে ফিল্মি কায়দায় দুষ্কৃতী ধরল পুলিশ

Date:

Share post:

কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টে কলকাতা শহরকে দেশের সবথেকে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার অন্যতম কারণ ছিল অপরাধ নথিভুক্তকরণের সংখ্যা ও অপরাধী ধরার রেকর্ড কলকাতা পুলিশের সবথেকে বেশি। শুক্রবার রাতে সেই রিপোর্টকে আরও একবার সত্যি প্রমাণ করল কলকাতা পুলিশের হরিদেবপুর থানা। ব্যবসায়ী অপহরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই রীতিমত ধাওয়া করে অপহৃতকে উদ্ধার ও দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ।

শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ কবরডাঙা থানা এলাকার একটি বারে ঢোকে পাঁচ দুষ্কৃতী। দোতলা বারে অন্যদিনের মতো ছিলেন আজাদগড়ে বাসিন্দা ব্যবসায়ী নিতিন শাহ। তাঁকে বন্দুকের মুখে ধরে জোর করে নিচে নিয়ে আসে দুষ্কৃতীরা। সেখানে একটি সাদা গাড়িতে তাঁকে তোলা হয়। ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। নিতিনের দুই বন্ধু আটকানোর চেষ্টা করলেও বন্দুকের সামনে তারা পিছিয়ে আসে। গোটা ঘটনার ছবি ওই বিল্ডিংয়ের সিসিটিভিতে ধরা পড়ে। ১০.৪০ নাগাদ হরিদেবপুর থানায় অপহরণের ঘটনা জানিয়ে ফোন যায়।

ফোন পেয়েই অপারেশনে নামে হরিদেবপুর থানার পুলিশ। তিনটি গাড়ি নিয়ে তিন দিক থেকে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যে গাড়িটি ধরে ফেলে পুলিশ। দুই দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হল বিপ্লব পাত্র ওরফে ভিক্টর, অশোক মাজি ও অরুনাংশু দাস। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের অনুমান রীতিমত রেইকি করে অপহরণের এই চেষ্টা চালায় দুষ্কৃতীরা। কোন সময় ব্যবসায়ী বারে আসেন। কবরডাঙা এলাকা থেকে গাড়ি কয়েক ঘণ্টার জন্য ভাড়া করে নিজেরাই চালিয়ে অপহরণের অপারেশন চালায়। যদিও হরিদেবপুর পুলিশ গোটা প্রচেষ্টাতেই জল ঢেলে দেয়। এই ঘটনাই আবার প্রমাণ করল শহরে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সদা সজাগ কলকাতা পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...