Saturday, June 27, 2026

বাড়ির সামনে পায়ের ছাপ! বাঘ-আতঙ্কে ঘুম উড়েছে পাথরপ্রতিমার

Date:

Share post:

যত দিন গড়াচ্ছে বাঘের (Tiger) আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার (Patharpratima) বাসিন্দারা। তবে শুধুমাত্র এক বা দু’মাসের কথা নয়। টানা ৩ মাস ধরেই বাঘবাবাজির ঠেলায় রীতিমতো চোখে ঘুম উড়েছে স্থানীয়দের। তবে প্রতিদিনই বিভিন্ন উপায় বের করলেও একের -পর এক প্ল্যান ভেস্তে যাচ্ছে। কিছুতেই বাগে আসছে না বাঘ। শনিবার বাঘের আতঙ্কে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। সূত্রের খবর, বাঘের হাত থেকে বাঁচতে
গণস্বাক্ষর-সহ একটি আবেদনপত্রও জমা পড়েছে বলে খবর। তবে বারবার অভিযোগ আসলেও বাঘকে কিছুতেই নিজেদের আয়ত্তে আনতে পারছেন না বন দফতরের কর্মীরা। আপাতত নাইলনের জাল দিয়ে পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের মাইতিপাড়া এলাকা ঘিরে রেখেছে বন দফতর।

স্থানীয়দের অভিযোগ, ঠাকুরাইন নদীর চর থেকে শুরু করে ধানের জমিতে একাধিক বার বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। তবে জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলা হলেও, তারপরও প্রায়ই বাঘের আনাগোনা টের পাচ্ছেন স্থানীয়রা। এদিকে শুক্রবারও এলাকায় বন্য জন্তুর রক্ত দেখতে পেয়েছেন বলে স্থানীয়রা। আর শনিবার বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি স্থানীয় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন গ্রামবাসীরা। দ্রুত বাঘের উপদ্রব দূর করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি আরও জানানো হয়েছে, বাঘের আতঙ্কে নদীতে মাছ বা কাঁকড়া ধরতে যেতে পারছেন না স্থানীয়রা। মাছ ধরেই সংসার চলে তাঁদের, কিন্তু বাঘের আতঙ্কে সাধারণ মানুষদের জীবন-জীবিকায় সঙ্কট নেমে এসেছে।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বনাধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘ ধনচির জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে। বসতি এলাকায় ঢুকছেই না। তবুও জঙ্গলের দিকটি নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রামবাসীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...