Friday, April 3, 2026

বৃষ্টি বিদায়, কুয়াশা মোড়া শনিবারের সকালে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ!

Date:

Share post:

কখনও পশ্চিমী ঝঞ্ঝা আবার কখনও নিম্ন চাপের সারপ্রাইজ ভিজিটে ব্যাকফুটে শীতের আনন্দ। জানুয়ারির মাঝামাঝি যে শৈত্যপ্রবাহ ঠান্ডার লম্বা ইনিংসের ইঙ্গিত দিয়েছিল আপাতত তার আর দেখা মিলছে না। কুয়াশায় ঢাকা কলকাতার (Kolkata) সকালে আজও তাপমাত্রার পারদ প্রায় কুড়ির ঘরে। আপাতত জাঁকিয়ে শীত পড়ার খুব একটা সম্ভাবনা নেই। বৃষ্টি বিদায় নিয়েছে বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা।

হাওয়া অফিস বলছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বেলা বাড়লে আকাশ পরিস্কার হতে পারে। মৌসম ভবন জানিয়েছে আপাতত দুদিন উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কুয়াশার দাপট চলবে।

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...