Tuesday, March 31, 2026

লোকসভার আগে আসানসোলে বাম-রাম “মহাজোট”! প্রকাশ্যে সিপিএমের মঞ্চে অগ্নিমিত্রা

Date:

Share post:

এ রাজ্যে যেই বাম, সেই রাম! এ অভিযোগ দীর্ঘদিনের। লোকসভা ভোটের আগে ফের তো তা প্রকাশ্যে।আসানসোলে বাম-রাম “মহাজোট”! সিটুর মঞ্চে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল!

বিষয়টি ঠিক কী?

রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে কারখানা কর্তৃপক্ষর বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে বসেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। রবিবার সেই সিটুর আন্দোলন মঞ্চেই দেখা গেল আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে।

মঞ্চে অগ্নিমিত্রার বক্তব্যকে সমর্থন জানিয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকরও বলেন, “বিজেপির সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই যেমন আছে চলবে। কিন্তু আজ তিনি বিধায়ক হিসেবে এসেছেন। এই মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয়েছে।”

আরও পড়ুন- বাংলাই পথ দেখায়, এবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দিল্লিতে ধর্না কেরালার মুখ্যমন্ত্রীর!

বিষয়টি প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবে সিপিএম-বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। তাদের স্থানীয় শ্রমিক সংগঠন আইএনটিইউসি সংগঠনের তরফে বলা হয়েছে, কারখানাবন্ধের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। লোকসভার আগে জমি পেতে সীয়াম- বিজেপির গোপন আঁতাত প্রকাশ্যে চলে এসেছে।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...