Wednesday, June 17, 2026

মিলছে না CNG! অফিস টাইমে রুবি মোড় আটকে বিক্ষোভ, পুলিশের চেষ্টায় স্বাভাবিক পরিস্থিতি

Date:

Share post:

পর্যাপ্ত পরিমাণে মিলছে না সিএনজি (CNG)। আর মিললেও পেট্রোল পাম্পগুলিতে (Petrol Pump) ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার অভিযোগ। যার জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের। আর সেকারণেই সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই শহরের গুরুত্বপূর্ণ ইএম বাইপাস (EM Bypass) অবরুদ্ধ করে বিক্ষোভে সামিল গাড়ি চালকরা। এদিন সকাল ১০ টার কিছু সময় পরেই রুবি মোড়ে রাস্তার উপরে আড়াআড়িভাবে ট্যাক্সি, প্রাইভেট গাড়ির চালকরা গাড়ি দাঁড় করিয়ে রেখে প্রতিবাদ শুরু করেন। সপ্তাহের প্রথমদিনে অফিসে বেড়িয়ে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা। ঘটনার জেরে এদিন প্রায় আধ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়ে শহরের এই ব্যস্ত রাস্তা। তবে শুধু নিত্যযাত্রীরাই নন, এদিন মাধ্যমিকের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলিতেও পরীক্ষা চলছে। আর সেকারণেই সকালে বেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায় পরীক্ষার্থীদের।

এদিন প্রথমে রুবি মোড়ের চিংড়িহাটার দিকটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়। যার জেরেই একের পর এক গাড়ি রাস্তায় পরপর দাঁড়িয়ে পড়ে। তবে আটকে পড়া বেশিরভাগ যাত্রী জানেনই না কী কারণে এই অবরোধ। কিন্তু পরে পুলিশই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বিক্ষুব্ধ গাড়ি চালকদের সঙ্গে কথা বলে রাস্তা স্বাভাবিক করে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর। অবরোধকারীদের অভিযোগ করছেন, “আমরা CNG পাই-ই না। মাঝেমধ্যে আশপাশে কিছুটা পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। আমরা CNG পেতে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আমাদের পেটে খাবার নেই তো। আমাদের কথা কেউ শুনছে না। শুধু নতুন নতুন  গাড়ি এনে দিচ্ছে। নতুন গাড়ি এলেও এখানে পর্যাপ্ত সিএনজির ব্যবস্থা নেই।

 

 

 

 

Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...