Friday, June 26, 2026

নৃশংস! মেয়ে হওয়ার শাস্তি, সদ্যোজাতকে দেওয়ালে ছুড়ে খুন বাবা-মায়ের

Date:

Share post:

হাড়হিম করা কাণ্ড মুর্শিদাবাদে (Murshidabad)। মাত্র চার মাসের একরত্তি মেয়েকে আছাড় মেরে খুনের অভিযোগ উঠল নিজেরই বাবা-মায়ের বিরুদ্ধে। সূত্রের খবর, শিশুটির সবচেয়ে বড় অপরাধ সে মেয়ে। সেকারণেই মা-বাবার রোষের মুখে পড়তে হল তাকে। ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, মুর্শিদাবাদের (Murshidabad) ভাতশালার রিন্টু শেখ কাজ করে কেরলে। মাস তিনেক আগে সে তার তৃতীয় কন্যাসন্তান জন্মের খবর পায়। সপ্তাহখানেক আগে গ্রামে ফেরে ওই পরিযায়ী শ্রমিক। অভিযোগ, ফের মেয়ে হওয়ায় স্ত্রীকে উঠতে-বসতে খোঁটা দিচ্ছিল সে। এরই মধ্যে রবিবার তিন মাসের শিশুটির দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ডোমকল থানার পুলিশের দাবি, প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে তারা সন্তানকে খুনের কথা স্বীকার করে নেন। এরপর রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তবে শুধু তিন মাসের কন্যাসন্তানকে আছাড় মেরে ‘খুন’ করাই প্রথম নয়। এর আগে দ্বিতীয় মেয়েকেও খুন করার চেষ্টা করেছিলেন ডোমকলের ধৃত দম্পতি। বিক্রি করার চেষ্টা করেছিলেন বড় মেয়েকেও। দম্পতির বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসছে।

মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম খাদিজা খাতুন (৪)। জানা গিয়েছে, রিন্টু মণ্ডল ও বেলুয়ারা বিবির এর আগে দুটি কন্যা সন্তান হয়েছিল। পুত্রের আশায় আরও একটি সন্তান নেন খাদিজা। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে যায়। এবারও একটি কন্যার জন্ম দেন তিনি। অভিযোগ, সেই কারণেই ক্ষোভে ফুঁসছিলেন তাঁরা। এরপর রবিবার সকালে চার মাসের বাচ্চাটিকে দেওয়ালে ছুড়ে মারে রিন্টু এবং বেলুয়ারা। মৃত্যু নিশ্চিত করতে ঘরের মধ্যেই শিশুটিকে রেখে দেন তাঁরা। এরপর চিকিৎসার অভাবে মৃত্যু হয় খাদিজার।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে তিন মাসের শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন দেখেন, ঘরে লেপের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। রিন্টুর বাবার অভিযোগ, তৃতীয় বার মেয়ে হওয়ার পর থেকে ছেলে-বৌমার ঝামেলা লেগেই থাকত। ছেলে নিয়মিত নেশা করে। ছেলেই ছোট নাতনিকে খুন করেছে। পুত্রবধূ সব জেনেও ওকে আড়াল করছে।

 

 

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...