Saturday, June 20, 2026

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মঙ্গলে বাম জমানার প্যানেলের ৩২৮ জনের তালিকা: জানালেন কুণাল

Date:

Share post:

জট খুলল ২০০৯ এর অর্থাৎ বাম জমানার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি প্যানেলের। ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ জনের নিয়োগ হলেও বাকি ৩২৮ জনের চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে আন্দোলন-ধর্না চালিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কুণাল ঘোষের (Kunal Ghosh) মধ্যস্থতায় এবার জট কাটল সেই প্যানেলের। কুণালের মধ্যস্থতায় সেই জট খুলে দ্রুত নিয়োগ পেতে চলেছেন বাকি ৩২৮ জন চাকরিপ্রার্থী।

কুণাল এদিন বলেন, ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ আগেই নিয়োগ পেয়েছেন। বাকি ছিল ৩২৮ জন। সেই বাকি চাকরিপ্রার্থীদের প্যানেল নিয়ে একটি আলোচনা হয়েছে ও তার একটি ফল পাওয়া গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশে, শিক্ষামন্ত্রীর উদ্যোগে, পর্যদ সভাপতির প্রচেষ্টায় এবং সর্বোপরি ডিপিএসসি-র চেয়ারম্যান অজিত কুমার নায়েকের পরিশ্রমে প্যানেলের বাকি চাকরিপ্রার্থীদের নামের প্যানেল আগামীকাল তথা মঙ্গলবার প্রকাশ হতে চলেছে। মঙ্গলবার ডিপিএসসি অফিস থেকে বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে বাকি চাকরিপ্রার্থীদের প্যানেল প্রকাশ করবেন ডিপিএসসি-র চেয়ারম্যান অজিত কুমার নায়েক এবং আগামীকাল থেকেই প্যানেলের চাকরিপ্রার্থীদের নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। কুণাল আন্দোনলকারী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যে আন্দোলন চলছে তার জট ধাপে ধাপে খুলছে। আপনারা দয়া করে ধরনা প্রত্যাহার করুন। প্রয়োজনে আরও এই বিষয়ে আলোচনা করা যাবে।

আরও পড়ুন- ‘গোওওলললল… ইসকা নাম হ্যায় মোহনবাগান’, ডার্বির পর ভাইরাল ছোট্ট বাগান সমর্থকের ভিডিও, মন কেড়েছে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদেরও

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...