Friday, June 26, 2026

কবে থেকে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ? জানাল FIFA

Date:

Share post:

হাতে দু’বছর। আর তারই মধ্যে প্রকাশিত হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের দিনক্ষণ। ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। রবিবার রাতে এমনটাই জানালো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ চলবে ৩৯ দিন ধরে, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে তিন দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। হবে ৪৮টি দেশকে নিয়ে।

জানা যাচ্ছে, বিশ্বকাপ হবে ৩টি দেশের ১৬টি শহরে। ম্যাচের সংখ্যা বাড়ার কারণেই বাড়ানো হয়েছে ভেন্যুর সংখ্যাও। ১৬টি শহরের মধ্যে ১১ টি আমেরিকার। বাকি ৫ টি শহর মেক্সিকো ও কানাডার। এই শহরগুলি হল আমেরিকার আটলান্টা, বস্টন, ডালাস, হউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্র্যান্সিস্কো, সিয়াটেল। কানাডার টরেন্ট, ভ্যাঙ্কুভার। মেক্সিকোর গুয়াডালজারা, মেক্সিকো সিটি এবং মন্টেরি।ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ১০৪টি ম্যাচ হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মোট ১৬টি স্টেডিয়ামে। বিশ্বকাপের ১৩টি করে ম্যাচ আয়োজিত হবে কানাডা ও মেক্সিকোতে। গ্রুপ পর্বের ১০টি করে ম্যাচ আয়োজন করবে দুই দেশ। বাকি ম্যাচগুলো খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...