Friday, April 3, 2026

বিদায়ের পথে শীত? দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Date:

Share post:

পাকাপাকিভাবে শীত (Winter) বিদায়ের পথে রাজ্য। হ্যাঁ, নতুন করে আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোনও আগাম সুখবরই দিতে পারল না আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। উল্টে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর। সোমবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তা অবশ্য স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আলিপুর সাফ জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের চারটি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার ভিজতে পারে আরও তিনটি জেলা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে জারি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণের বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

 

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...