Saturday, April 4, 2026

‘বন্ধ দরজা’ খুলে ৫ বছর পরে মায়ের ‘জোকে’ সাড়া কোমায় থাকা মেয়ের

Date:

Share post:

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় বন্ধু রাজুকে কোমা থেকে জাগাতে আবেগপ্রবণ পদক্ষেপ থেকে রসিকতা সবই প্রয়োগ করে। শেষে বোনের বিয়ে নিয়ে রসিকতা শুনে জেগে ওঠে রাজু রস্তোগি। দর্শকরা আনন্দ পেলেও এটা যে বাস্তবে সম্ভব না তা মনে মনে সবাই জানতেন। কিন্তু এবার এই অসম্ভবই সম্ভব হল আমেরিকায়। মায়ের রসিকতায় পাঁচ বছর পরে জেগে উঠল মেয়ে। মা পেগি মিনস বলছেন যেন একটা বন্ধ দরজা দুজনকে দুজনের সামনে রেখেও আলাদা করে রেখেছিল। হঠাৎ সেই দরজাটা খুলে গিয়ে মিলে গেলেন মা-মেয়ে।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় মিচিগানের জেনিফার ফ্লেওয়েলেন ইররিভার্সিবল (ফেরার অযোগ্য) কোমায় চলে যান। সেই সময় তাঁর ছেলের বয়স ছিল ১১। মা পেগি মিনস কিন্তু কখনও আশা ছাড়েননি। নাতির ফুটবল খেলা দেখাতে নিয়ে যেতেন। আর ক্রমাগত ফ্লেওয়েলেনের সঙ্গে রসিকতা করে যেতেন। শেষে পেগির রসিকতা শুনে হঠাৎ একদিন হেসে ওঠে ফ্লেওয়েলেন। শুনে ভয় পেয়ে যান পেগি। পরে যোগাযোগ করা হয় ডাক্তারের সঙ্গে।

বর্তমানে শুধুই নিজের অনুভূতিগুলি প্রকাশের অবস্থায় রয়েছেন ফ্লেওয়েলেন। বিভিন্ন থেরাপি চলছে তাঁর। যদিও ডাক্তাররা এই ধরনের কোমা থেকে ফেরার ঘটনা শতকরা ১ বা ২ জন বলেই জানাচ্ছেন। তাই ফ্লেওয়েলেনের ফিরে আসা তাঁদের কাছেও বিস্ময়কর। প্রথমে লম্বা সময় ঘুমাবে সে। পরে ধীরে ধীরে চিকিৎসার মধ্যে দিয়ে তার সব অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থা ফিরে পাবে সে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...