Wednesday, June 24, 2026

‘নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখো না’, সদ্যবিবাহিত তরুণীদের পরামর্শ সানিয়ার

Date:

Share post:

‘নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখো না’, এক সাক্ষাৎকারে সদ্যবিবাহিত তরুণীদের এমনটাই পরামর্শ দিলেন ভারতের টেনিস সুন্দরি সানিয়া মির্জা। সদ্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে সানিয়ার। তৃতীয় বিয়ে করেছেন শোয়েব। আর তারপরই এই সাক্ষাৎকার ভাইরাল সানিয়ার।

একটি সাক্ষাৎকারে সানিয়াকে প্রশ্ন করা হয়েছিল যে, সদ্যবিবাহিত তরুণীদের তিনি কি কোনও পরামর্শ দেবেন? জবাবে সানিয়া বলেন, “যেমন আছ তেমনই থেকো। একেবারেই নিজেকে বদলাতে যাবে না। কারণ, তুমি যেমন তেমনটা দেখেই তোমাকে কেউ পছন্দ করেছিল, ভালবেসেছিল। কোনও কিছুর জন্য আত্মসম্মান বিসর্জন দেবে না।’’ শোয়েবের সঙ্গে সানিয়ার বিচ্ছেদের পরে সান্নিয়ার এই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের কথা জানান শোয়েব। তার পরেই জানা যায় যে বিবাহ বিচ্ছেদ হয়েছে শোয়েব-সানিয়ার। এই ঘটনায় সানিয়ার পাশে দাঁড়াতে দেখা যায় শোয়েবের পরিবারকে।

আরও পড়ুন- ‘ব্যাটারদের জন্য এখন শুধু কেউ ক্রিকেট দেখে না’, বললেন শামি



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...