Saturday, April 4, 2026

ভারতের জেলে জায়গার তুলনায় ১৩১ শতাংশ বেশি বন্দি, সমাধান জটিল

Date:

Share post:

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত হয়েছে ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। আর তাতেই দেখা গিয়েছে গোটা দেশে জেল ও তাতে বন্দি রাখার জায়গার তুলনায় অনেক বেশি জেলবন্দি। মঙ্গলবার এই সত্যি আরও একবার মেনে নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। পাশাপাশি এই সমস্যা সমাধানে এমন পন্থার নিদান তিনি দিয়েছেন যাতে কেন্দ্র তাদের সমস্ত দায় রাজ্যের ওপরই ঠেলে দিয়েছে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নের জবাবে মঙ্গলবার সংসদে মন্ত্রী অজয় মিশ্র জানান ভারতের বন্দি রাখার সর্বমোট জায়গা ৪ লক্ষ ৩৬ হাজার ২৬৬ জন। সেখানে গোটা দেশে মোট বন্দি ৫ লক্ষ ৭৩ হাজার ২২০ জন। অর্থাৎ জায়গার থেকে ১৩১ শতাংশ বেশি। এই সংখ্যায় সামঞ্জস্য আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে ব্যবস্থা নিয়েছে সে বিষয়েও সাংসদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তাঁর দাবি বিচারাধীন বন্দি মুক্তি দেওয়ার জন্য জামিনের পথ খোলা রয়েছে ভারতে। কোনও বন্দি তাঁর অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ সাজার অর্ধেক বিচারাধীন হিসাবে জেলে থাকলে তিনি জামিন পেতে পারেন।

পাশাপাশি কেন্দ্র সরকার অনলাইনে সব জামিনের সব ধরনের সম্ভাবনার পথ তুলে ধরে সবার জন্য তা উন্মুক্ত করে রেখেছে বলেও দাবি মন্ত্রীর। যদিও সেই সব পদ্ধতি প্রয়োগ করে বিচারাধীন বন্দিদের আইনজীবীরা জামিনের জন্য লড়াই করেই থাকেন বা করেও ফলাফল জামিনের পক্ষে যে যায় না সেটা ভারতের জেলগুলির উপচে পড়া অবস্থা দেখেই বোঝা সম্ভব। এমনকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে কোনও পরিস্থিতিতেই ভারতীয় সংবিধান অনুযায়ী কারাগার ও সেখানকার বিচারাধীন বন্দির সব দ্বায়িত্ব রাজ্যগুলির। কারাগারগুলির প্রশাসন ও পরিচালনা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...