Wednesday, June 24, 2026

এবার সরকারিভাবে নথিভুক্ত করতে হবে লিভ ইন সম্পর্ক

Date:

Share post:

এবার থেকে সরকারিভাবে নথিভুক্ত করতে হবে লিভ ইন সম্পর্ক।অন্যথায় ছমাসের কারাদণ্ড হবে।এরই পাশাপাশি গুণতে হবে মোটা অঙ্কের জরিমানাও। লিভ ইন সম্পর্ক নিয়ে একাধিক নিয়মের উল্লেখ রয়েছে উত্তরাখণ্ডে পেশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধি বিলে। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয় নিয়েও নতুন নিয়মের উল্লেখ রয়েছে নয়া বিলে।সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লিভ ইন সম্পর্কের নিয়মাবলি।

বিলে বলা হয়েছে, সরকারিভাবে নথিভুক্ত করাতে হবে লিভ ইন সম্পর্ক। সঙ্গীদের মধ্যে কারোওর বয়স ২১ বছরের কম হলে তাঁর বাবা-মার অনুমতি লাগবে রেজিস্ট্রেশন করাতে। সঙ্গীদের মধ্যে একজন বিবাহিত বা অন্য লিভ ইন সম্পর্কে থাকলে তিনিও নতুন লিভ ইন সম্পর্কে জড়ানোর অনুমতি পাবেন না। লিভ ইন সম্পর্কে সন্তান হলে তাকে বৈধ বলেই স্বীকৃতি দেওয়া হবে। সম্পর্ক থেকে বেরোতে চাইলে জবানবন্দি দিতে হবে। মহিলারা এই সম্পর্কের পর ভরণপোষণ চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন। লিভ ইনের সরকারি নথিভুক্ত না করালে সর্বোচ্চ ছমাসের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে।

এমনকী, সামাজিক বিয়ের ২ মাসের মধ্যেই সেরে ফেলতে হবে রেজিস্ট্রেশন। তা না হলে গুণতে হবে ২০ হাজার টাকার জরিমানা। তবে রেজিস্ট্রেশন না হলেও বৈধতা থাকবে বিয়ের। বিবাহিত অবস্থায় দ্বিতীয় বার বিয়ে করতে পারবেন না কেউ। বিয়ের ক্ষেত্রে পুরুষদের ২১ এবং মহিলাদের বয়স ১৮ বছর হতেই হবে। বিবাহ বিচ্ছেদ নিয়েও বিশেষ ধারা রয়েছে নয়া বিলে। পরকীয়া, অত্যাচার, কোনও কারণ ছাড়াই আলাদা থাকা ইত্যাদি নানা বিষয়ের জেরে পুরুষ ও মহিলা যে কেউ আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন। স্বামীর একাধিক স্ত্রী থাকলে বিবাহ বিচ্ছেদে অগ্রাধিকার পাবেন মহিলারা।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...