Saturday, April 4, 2026

অভিমান ভুলে কামাল হোসেন জানালেন, ‘নেতৃত্বের উপর আস্থা আছে’

Date:

Share post:

মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে মাদ্রাসা সার্ভিস নিয়ে কিছুটা অভিমান ও ক্ষোভের সুর দেখা গিয়েছিল শিক্ষক তথা তৃণমূল মুখপাত্র কামাল হোসেনর গলায়। তিনি বলেছিলেন, “আমিই একমাত্র বাঙালি সংখ্যালঘু মুখপাত্র। কিন্তু আমার কথাই শোনা হচ্ছে না। বিগত এক মাস ধরে আমি অনেক কষ্টে আছি।” তৃণমূলে থাকবেন না বলেও ইঙ্গিত দেন।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই অভিমান ভুলে ১৮০ ডিগ্রি ঘুরে যান কামাল হোসেন। অভিমান ভুলে জানান, তিনি তৃণমূলেই আছেন। এখনও তৃণমূলের মুখপাত্র তিনি। দলের সর্বোচ্চ নেতৃত্বের উপর আস্থা ভরসা আছে।

তাঁর কথায়, “সংবাদ মাধ্যমে আমি কিছু কথা বলেছি, যেটা আমার সাময়িক অভিমান। মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত কিছু বিষয়ে আমার কিছু বক্তব্য ছিল, তা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমার এভাবে মন্তব্য করা উচিত হয়নি। তবে পার্টি নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হবে, তবে সমস্যা কিছুটা গভীর। তাই সাময়িক বিলম্ব হতে পারে। কিন্তু এর মাঝে সংবাদ মাধ্যমে আমি যা বলেছি, তা না বললেই ভালো হতো। এর জন্য আমি দুঃখিত। আমার যাঁরা নেতৃত্ব আছেন, তাঁদের উপর আমার পুরনো ভরসা, আস্থা আছে। এবং এখনও পর্যন্ত আমি খাতায়-কলমে দলীয় মুখপাত্র হয়ে আছি।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...