Wednesday, March 25, 2026

ক্যানসার আক্রান্ত ব্রিটেনের রাজা! তৃতীয় চার্লসের আরোগ্য কামনা মোদির

Date:

Share post:

সিংহাসনে বসার মাত্র ৬ মাসের মধ্যে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় তাঁর শরীরে ক্যানসারের উপস্থিতির কথা জানতে পারেন চিকিৎসকরা। ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ব্রিটেনের রাজার দ্রুত আরোগ্য কামনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তিনি লেখেন, সমগ্র ভারতবাসীর সঙ্গে তিনিও রাজার সুস্বাস্থ্য কামনা করছেন। দ্রুত সেরে উঠবেন ব্রিটেনের রাজা।

সোমবার হঠাৎই জানা যায় ব্রিটেনের রাজার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। বিবৃতি জারি করে এই তথ্য প্রকাশ্যে আনে বাকিংহাম প্যালেস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত চার্লস। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যানসারের বাসা বাঁধার ঘটনাটি ‘পৃথক সমস্যা’। তবে কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা, সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে। তবে অসুস্থতার জন্য বর্তমানে চিকিৎসার আওতায় থাকবেন তৃতীয় চার্লস। এই সময়ের মধ্যে তিনি সাধারণের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর অনুপস্থিতিতে বেশ কয়েকটি কাজের দায়িত্ব নিয়েছেন রানি ক্যামিলা। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে আলোচনায় বসবেন চার্লস নিজেই। এদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে আমেরিকা থেকে ব্রিটেনে যাচ্ছেন রাজপুত্র হ্যারি। বিবিসি সূত্রে খবর, দুই ছেলে উইলিয়াম ও হ্যারিকে নিজেই এই খবর জানিয়েছেন রাজা চার্লস। অসুস্থতা নিয়ে বাবার সঙ্গে কথাও বলেছেন ডিউক অফ সাসেক্স।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...