Monday, April 6, 2026

মালদহে সোনার দোকানে ফের দুঃসাহসিক ডাকাতি!

Date:

Share post:

সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের শিরোনামে মালদহ।চাঁচলের রেষ কাটার আগেই হবিবপুরের বুলবুলচণ্ডীতে সোনার দোকানে( Robbery in Gold Shop) ডাকাতির ঘটনায় চাঞ্চল্য অরুনা মার্কেট (Aruna Market Area) এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে ৭-৮ জনের ডাকাতদল সোনার দোকানে হানা দেয়। পুলিশ জানিয়েছে যে দোকানে তান্ডব চলে সেখানে ১১ টি তালা ভেঙেছেন দুষ্কৃতীরা। সোনার দোকানের সিন্দুক দোকানের বাইরে নিয়ে এসে তা ভেঙে সেখান থেকে বেশ কয়েক কেজি রূপো ও সোনার গহনা (silver and Gold Ornaments) এবং সোনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এলাকায় ভয়ের সঞ্চার করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি এবং বোমাও ছোড়া হয়।

স্থানীয়রা বলছেন ডাকাত দলের সদস্যরা নিজেদের মধ্যে খুব আস্তে আস্তে কথা বলছিলেন। তাঁরা বাংলা এবং হিন্দি দুই ভাষাই ব্যবহার করেছে বলেই দাবি তাঁদের। ইতিমধ্যে মালদহসহ বিভিন্ন জেলায় ডাকাতির ঘটনা বেশ বেড়েছে। ভিন রাজ্যের দুষ্কৃতীরা এর সঙ্গে জড়িত আছে বলে পুলিশের অনুমান ,তদন্ত শুরু হয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...