Wednesday, June 24, 2026

বেলগাছিয়া মিল্ক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

বেলগাছিয়া মিল্ক কলোনিতে ভয়াবহ আগুন। ঘন জনবসতি এলাকায় বুধবার দুপুরে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান স্থানীয়দের। দাহ্যপদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে প্রথমে দমকলের ৭টি ও পরে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু।

মিল্ক কলোনির মূল গোডাউনে বিধ্বংসী আগুনে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বিল্ডিং। দমকল জল দেওয়ার ফলে হুহু করে সেই কালো ধোঁয়া গ্রাস করে গোটা এলাকা। দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনদিন থেকে ওপরে ওঠার চেষ্টা করে। জেসিবি দিয়ে দেওয়ালের একটা অংশ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়।

দমকলমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে দমকলের কাজ পরিচালনা করেন। তিনি জানান, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আগুন লাগে। মূলত দুধের প্লাস্টিকের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশেই অনেক প্লাস্টিক সামগ্রী থাকায় সেখানেও আগুন ছড়ায়।

যদিও এই আগুন দুর্ঘটনা না নাশকতা প্রশ্ন তোলেন মিল্ক কলোনির কর্মীরা। তাঁদের দাবি বুধবার রেড রোডে ধর্নামঞ্চে যোগ দিতে গিয়েছিলেন কর্মীরা। সেই সময় আগুন লাগে গোডাউনের সেই অংশে যেখানে তথ্য রাখা থাকে। সেই সময় কোনও উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা তাঁদের।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...