Wednesday, June 24, 2026

ধোনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে কেভিন পিটারসন

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ১০৬ রানে জয়লাভ করেছে বিরাটরা। ম্যাচের শেষে বিশাখাপত্তনমে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস তারকা জাহির খান। দুজনেই একে অপরকে কটাক্ষ করছিলেন। ইতিমধ্যে কেভিন পিটারসনের মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে যায়, যা শোনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ।
ঘটনার সূত্রপাত ধোনিকে নিয়ে। কেভিন পিটারসন এই আলোচনা করার সময় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মজা করতে শুরু করেন। এরপর জাহির খান যুবরাজ সিংয়ের নাম উল্লেখ করে কেভিন পিটারসনকে চুপ করিয়ে দেন। পিটারসনের বক্তব্য ছিল, তিনি টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে আউট করেছিলেন। তাঁর শিকারের তালিকায় কামরান আকমলের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নামও রয়েছে। এর জবাবে জাহির খান পিটারসনকে মনে করিয়ে দেন যে যুবরাজের স্পিনে এই ব্রিটিশ ব্যাটার কতটা অপ্রস্তুত পরিস্থিতির শিকার হতেন।
২০০৭ সালে ওভালে আয়োজিত টেস্ট ম্যাচে ধোনিকে ৯২ রানে আউট করেছিলেন পিটারসন। তিনি জাহিরের সঙ্গে কথা বলতে গিয়ে, এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তারপরই দুজনের মধ্যে অফ ফিল্ড স্লেজিং শুরু হয়ে যায়। পিটারসন বলেন, আপনারা সকলেই জানেন যে আমার পকেটে আর কে রয়েছে? কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনি। আমার পকেটে কামরান আকমলের ঠিক পাশেই উনি রয়েছেন। এর জবাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার বলেন, আপনি জানেন যে কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। যুবি তো আবার বলছিল, ও নাকি কেভিন পিটারসনকে নিজের পকেটে রাখে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...